ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) মি. রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৩০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনায় রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি পুলিশের আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রমে মাল্টার সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) মি. রিউবেন গাউচির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার (৩০ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনায় রাষ্ট্রদূত আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার প্রতিরোধ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি পুলিশের আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রমে মাল্টার সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত