ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা, মেয়ে ও ছেলে রয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একই পরিবারের বাবা, মেয়ে ও ছেলে রয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত