ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন, জেলা প্রশাসক রায়হান কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনাকে ধারণ করে এসব আয়োজনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জবাসী।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন, জেলা প্রশাসক রায়হান কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা দায়িত্বশীল।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনাকে ধারণ করে এসব আয়োজনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জবাসী।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত