চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মুদি দোকান ও দোকান সংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত দোকানে ছদ্মবেশে তেল কিনতে গেলে দোকানদার মোঃ মকবুল হোসেন প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন। এছাড়াও অভিযুক্তের বাড়িতে তল্লাশি করে অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও চড়া মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযুক্ত মোঃ মকবুল হোসেন (৪০) এর স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় তাকে ১০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ নির্ধারিত কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য বেঞ্চ সহকারীকে নির্দেশ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা প্রদান করেন সদর মডেল থানা পুলিশের একটি দল। অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন