ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য: ছবি-ভিডিও পোস্টেই ‘সাংবাদিক’ পরিচয়

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন বেড়েই চলেছে তথাকথিত “ভুয়া সাংবাদিকদের” দৌরাত্ম্য। হাতে একটি স্মার্টফোন থাকলেই কেউ কেউ নিজেকে সাংবাদিক দাবি করছেন—যা প্রকৃত সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, এসব ব্যক্তি কোনো ধরনের তথ্য যাচাই বা দায়িত্বশীলতা ছাড়াই ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করছেন। তারা কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করে শুধুমাত্র লাইক-কমেন্ট আর ভাইরাল হওয়ার লক্ষ্যেই এসব কনটেন্ট ছড়াচ্ছেন।

এতে করে একদিকে যেমন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অন্যদিকে গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রকৃত সংবাদ ও মিথ্যা তথ্যের পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকতা একটি শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। এখানে নৈতিকতা, সত্যতা যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দিতে হয়। কিন্তু ভুয়া পরিচয়ে এসব কার্যকলাপ পেশাটির মর্যাদা ক্ষুণ্ন করছে।

সচেতন মহল স্পষ্টভাবে জানিয়েছেন—ছবি-ভিডিও তুলে গ্রুপে পোস্ট করলেই সাংবাদিক হওয়া যায় না।

তারা সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া সাংবাদিকদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য: ছবি-ভিডিও পোস্টেই ‘সাংবাদিক’ পরিচয়

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন বেড়েই চলেছে তথাকথিত “ভুয়া সাংবাদিকদের” দৌরাত্ম্য। হাতে একটি স্মার্টফোন থাকলেই কেউ কেউ নিজেকে সাংবাদিক দাবি করছেন—যা প্রকৃত সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, এসব ব্যক্তি কোনো ধরনের তথ্য যাচাই বা দায়িত্বশীলতা ছাড়াই ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করছেন। তারা কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করে শুধুমাত্র লাইক-কমেন্ট আর ভাইরাল হওয়ার লক্ষ্যেই এসব কনটেন্ট ছড়াচ্ছেন।

এতে করে একদিকে যেমন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অন্যদিকে গুজব ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রকৃত সংবাদ ও মিথ্যা তথ্যের পার্থক্য করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাংবাদিকতা একটি শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। এখানে নৈতিকতা, সত্যতা যাচাই এবং জনস্বার্থকে প্রাধান্য দিতে হয়। কিন্তু ভুয়া পরিচয়ে এসব কার্যকলাপ পেশাটির মর্যাদা ক্ষুণ্ন করছে।

সচেতন মহল স্পষ্টভাবে জানিয়েছেন—ছবি-ভিডিও তুলে গ্রুপে পোস্ট করলেই সাংবাদিক হওয়া যায় না।

তারা সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া সাংবাদিকদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত