নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, ওয়ান শুটার গান ও গুলিসহ ২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে আরও ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৮ মার্চ দিবাগত রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে মসজিদ খানপুর মেইন রোডের ৪৭ নম্বর বাড়ির ২য় তলায় জাহিদ হাসান লেলিনের শয়ন কক্ষ এবং কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং এলাকার জিয়াউর রহমান রাইয়ানের বাসায় তল্লাশি চালানো হয়।
এসময় পুলিশ দেশীয় অস্ত্র হিসেবে একটি লোহার ছুরি, কাঠের বাটযুক্ত একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি, একটি স্প্রিং, শুটার গানের বিভিন্ন লোহার ও স্টিলের অংশ, একটি খেলনা পিস্তল, ১১টি গুলির খোসাসহ অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করেন।
গ্রেফতারকৃতরা হলেন—১। জাহিদ হাসান লেলিন @ হাসান আহমেদ লেলিন (৩৭), পিতা-মৃত মোস্তফা আহমেদ, মাতা-মৃত হামিদা আক্তার, সাং-বেজগাঁও (মাদবর বাড়ী), থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে ৪৭ নং মসজিদ খানপুর মেইন রোড, থানা-নারায়ণগঞ্জ সদর। ২, মোঃ জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০), পিতা-মোঃ শামছুল হক, মাতা-মোসাঃ শিরিন আক্তার, সাং-কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং, ৩২/১৪ ঈশা খা রোড, থানা-নারায়ণগঞ্জ সদর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ অন্তু (২৩), পিতা-মোঃ রবিন, মাতা-কুলসুম, স্থায়ী: চন্ডী মার্কেট, গ্রাম-বাড়ীখালী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
২। মোঃ সিয়াম (২১), পিতা-মোঃ রাসেল, মাতা-শিউলী বেগম, গ্রাম-পদুঘর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ।
৩। আপন (২৩), পিতা-আলী আকবর, মাতা-সুমি আক্তার, স্থায়ী: ২ নং হাজীগঞ্জ এম সার্কেস, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।
৪। মোঃ মিজানুর রহমান প্রকাশ শাওন (৪১), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-জিয়াসমিন, স্থায়ী: গ্রাম-তল্লা (বাসা নং-১১৪, তল্লা রোড, তল্লা ছোট মসজিদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলা বিচারাধীন রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন