ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

পাম্প নেই, জ্বালানির জন্য হাহাকার, জনদুর্ভোগ

প্রতিকি ছবি

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পেট্রোল পাম্প না থাকায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। দিনের পর দিন এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, মোটরসাইকেল ও অটোরিকশা চালকসহ সকল শ্রেণির পেশাজীবীরা।

স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজার হওয়া সত্ত্বেও এখনো এখানে কোনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে দূরবর্তী এলাকা থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অর্থ-দুইই অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে নিম্নমানের তেল কিনতে বাধ্য হচ্ছেন চালকরা, যা যানবাহনের জন্যও ঝুঁকিপূর্ণ।

চালকদের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে। মোটরসাইকেল ও অটোরিকশা চালকরা জানান, তেলের অভাবে অনেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে তাদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হয়েও মাঝপথে তেল শেষ হয়ে আটকে পড়ার মতো ঘটনাও প্রায়ই ঘটছে।

এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। একটি গুরুত্বপূর্ণ বাজারে কেন এখনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি, এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।

স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে মোরেলগঞ্জ বাজারে একটি পেট্রোল পাম্প স্থাপন করে জ্বালানি সংকট নিরসন করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাম্প নেই, জ্বালানির জন্য হাহাকার, জনদুর্ভোগ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পেট্রোল পাম্প না থাকায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। দিনের পর দিন এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, মোটরসাইকেল ও অটোরিকশা চালকসহ সকল শ্রেণির পেশাজীবীরা।

স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজার হওয়া সত্ত্বেও এখনো এখানে কোনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে দূরবর্তী এলাকা থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অর্থ-দুইই অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে নিম্নমানের তেল কিনতে বাধ্য হচ্ছেন চালকরা, যা যানবাহনের জন্যও ঝুঁকিপূর্ণ।

চালকদের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে। মোটরসাইকেল ও অটোরিকশা চালকরা জানান, তেলের অভাবে অনেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে তাদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হয়েও মাঝপথে তেল শেষ হয়ে আটকে পড়ার মতো ঘটনাও প্রায়ই ঘটছে।

এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। একটি গুরুত্বপূর্ণ বাজারে কেন এখনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি, এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।

স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে মোরেলগঞ্জ বাজারে একটি পেট্রোল পাম্প স্থাপন করে জ্বালানি সংকট নিরসন করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত