ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদকে শ্রদ্ধা করে।

তিনি বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।’

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ 

আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। 

এর আগে খাল খনন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদকে শ্রদ্ধা করে।

তিনি বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।’

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ 

আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। 

এর আগে খাল খনন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত