নারায়ণগঞ্জে নিয়মিত টহল ডিউটির সময় রেলওয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল (কং/৩৭০) আরিফুল ইসলাম জিডি নং–৩১২, ১৫ মার্চ নিয়ম অনুযায়ী সকাল ৬টা ৫ মিনিটে ফাঁড়ির আশপাশ এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন।
একই দিন বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় নিয়মিত টহল ডিউটির সময় তারা কয়েকজনকে মাদক সেবন ও বিক্রয়েরত অবস্থায় দেখতে পান। এ সময় গাঁজাসহ দুইজনকে আটক করা হলে আরও ৮–১০ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিরা কিছুক্ষণ পর আবার ফিরে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে। এ সময় হামলাকারীরা এসআই মিজানুর রহমানের ব্যবহৃত রিয়েলমি টি২১ মডেলের একটি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেয়, যাতে প্রায় ৭ হাজার টাকা ছিল।
হামলার তীব্রতায় আহত দুই পুলিশ সদস্য ঘটনাস্থল ত্যাগ করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং পরে ফাঁড়িতে ফিরে আসেন।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে
১. অনিক (২৮), পিতা: দেলোয়ার হোসেন, সাং- গলাচিপা, থানা সদর মডেল, জেলা নারায়ণগঞ্জ ২. মিস্টার (২৬), পিতা: মোঃ হারুন শেখ, সাং- গলাচিপা (মাসুম বাবুর্চির বাড়ি), থানা সদর মডেল, জেলা নারায়ণগঞ্জ ৩. মোঃ ফারুক (২২), পিতা: মোঃ সোবহান, মাতা: মোসাঃ ফাতেমা বেগম, সাং- ৩৪ নং ডি এন রোড, গলাচিপা (টুটুলের বাড়ির ভাড়াটিয়া), থানা সদর, জেলা নারায়ণগঞ্জ—কে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন