কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সোমবার (১৬ মার্চ) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিদায়ী প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ইউসুফ মোল্লা টিপু। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন প্রশাসক বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা হবে তার প্রথম ও প্রধান লক্ষ্য। নগরবাসী যেন নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে জন্য প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন,“আমি দায়িত্ব নিয়েই পরিষ্কারভাবে বলতে চাই—সিটি কর্পোরেশনে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
যানজট ও মশক নিধনে অগ্রাধিকার
নবনিযুক্ত প্রশাসক জানান, নগরবাসীর দীর্ঘদিনের কিছু সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে নগরের যানজট নিরসন, মশক নিধন কার্যক্রম জোরদার এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন,“আগামীকাল থেকেই আমি সরাসরি মাঠে নেমে যানজট নিরসন এবং মশক নিধন কার্যক্রম তদারকি করবো। কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং সমন্বিতভাবে কাজ করবো।”

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন