ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

ইউসুফ মোল্লা টিপু

ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশন-এর (কুসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে আরও জানা যায়, নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নগর ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে কাজ করবেন তিনি।

এদিকে কুমিল্লা নগরবাসী আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি করপোরেশন-এর (কুসিক) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন নাগরিক সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে আরও জানা যায়, নগরবাসীর প্রত্যাশা পূরণে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নগর ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে কাজ করবেন তিনি।

এদিকে কুমিল্লা নগরবাসী আশা প্রকাশ করেছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরীর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত