ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্পীড ট্রাস্টের আয়োজনে এবং এলআরডির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউফল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জাম ডিউক, উপজেলা ভারপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম বেগম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারী মোছা. রাখিয়া রহমান রিতুসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে স্থানীয় জনসমবায় গ্রুপের নারীরা নারী জাগরণ ও অধিকারভিত্তিক গান পরিবেশন করেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্পীড ট্রাস্টের আয়োজনে এবং এলআরডির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউফল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ওহিদুজ্জামান সুপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার।

সভায় প্রধান অতিথি বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জাম ডিউক, উপজেলা ভারপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম বেগম এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ সহকারী মোছা. রাখিয়া রহমান রিতুসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে স্থানীয় জনসমবায় গ্রুপের নারীরা নারী জাগরণ ও অধিকারভিত্তিক গান পরিবেশন করেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত