নারায়ণগঞ্জে নুরুল হক নূর: যুদ্ধের কারণে প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে
নারায়ণগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ও যুদ্ধের কারণে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা যদি দেশে ফিরে আসতে বাধ্য হন, তবে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করবে সরকার।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নূর বলেন, “আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন—যদি যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসতে হয়, তাহলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ ও কল্যাণের বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ সবাই যদি সরকারকে সহযোগিতা করি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে উন্নয়নের একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব।”
নূর আরও বলেন, “এই সরকার কারো প্রতিপক্ষ নয়—এটি সকলের সরকার। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন