ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

রূপগঞ্জে বকেয়া বেতন আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শ্রমিকদের রাস্তা অবরোধের চিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রপ্তানিমুখী গার্মেন্টেস ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের খাদুন এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এসময় মহাসড়কের উভয়দিকে প্রায় ৮কিলোমিটার কাঁচপুর ব্রীজের উপর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

শ্রমিকরা জানায়, এই কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। কিন্তু তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ উপলক্ষে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করা হয়নি। কয়েক দফা আশ্বাস দেওয়া হলেও মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধে  নানা টালবাহানা করে আসছিল। বুধবার সকালে গার্মেন্টসে এসে তারা জানতে পারেন আগামী ১৮ মার্চ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা গার্মেন্টস থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করতে থাকে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।খবর পেয়ে পুলিশ মালিকপক্ষের সাথে কথা বলে আগামীকাল ১২মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। 

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, রপ্তানিমুখী পোশাক গার্মেন্টস ভুঁইয়া ফেব্রিকসের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 

পরে মালিকপক্ষ শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামীকাল ১২ মার্চ দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বকেয়া বেতন আদায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত