ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মহা-অষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আসন্ন মহা-অষ্টমী স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সভায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অনুষ্ঠিতব্য মহা-অষ্টমী স্নান-২০২৬ উপলক্ষে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উৎসবকে ঘিরে সম্ভাব্য ভিড় সামাল দেওয়া, নিরাপত্তা জোরদার এবং নির্বিঘ্নভাবে ধর্মীয় আচার পালনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় মহা-অষ্টমী স্নান উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের মতামত ও বিভিন্ন প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে উৎসব সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে কাজ করার আহ্বান জানান।

সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মহা-অষ্টমী স্নান-২০২৬ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মহা-অষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

আসন্ন মহা-অষ্টমী স্নান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সভায় বন্দর থানাধীন লাঙ্গলবন্দে অনুষ্ঠিতব্য মহা-অষ্টমী স্নান-২০২৬ উপলক্ষে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উৎসবকে ঘিরে সম্ভাব্য ভিড় সামাল দেওয়া, নিরাপত্তা জোরদার এবং নির্বিঘ্নভাবে ধর্মীয় আচার পালনের বিষয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় মহা-অষ্টমী স্নান উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের মতামত ও বিভিন্ন প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে উৎসব সফল ও নিরাপদভাবে সম্পন্ন করতে কাজ করার আহ্বান জানান।

সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মহা-অষ্টমী স্নান-২০২৬ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত