সাভারের আশুলিয়ার বাইপাইলে অবস্থিত জিএবি লিমিটেড নামে একটি পোশাক কারখানা থেকে হাবিবুল্লা নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ৯ টার দিকে কারখানার সুইং ভবনের ৪র্থ তলার টয়লেটের পাশ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকাল ৭ ঘটিকায় কারখানার কার্যক্রম শুরু হলে সহকর্মীরা সুইং ভবনের ৪র্থ তলায় ওই শ্রমিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে কারখানার শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন