ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল আহমদের মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন আফজাল আহমদ। এ উপলক্ষ্যে গত রবিবার গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের ফুলবাড়ী পূর্ব পাড়া গ্রামে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

​হাফিজ জসিম উদ্দিনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুনী জামে মসজিদের ইমাম মাওলানা গোলজার আহমদ।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, সহ-সভাপতি আইন উদ্দিন, যুগ্ম সম্পাদক কামরান আহমদ ও কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ। মাইক্রোবাস উপ-কমিটির সভাপতি দুলু আহমদ (সাদ্দই), সহ-সভাপতি শাহজান আহমদ ও সম্পাদক নানু মিয়া। সিএনজি অটোরিক্সা ২০৯৭ শাখার সম্পাদক জাহেদ আহমদ। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (গোলাপগঞ্জ শাখার) সভাপতি ফরিদ উদ্দিন, সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ এবং জামায়াতে ইসলামি গোলাপগঞ্জ পৌর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম উদ্দিন।

​গোলাপগঞ্জ কাঁচা বাজারের সভাপতি সাংবাদিক লায়েক আহমদ ও সাবেক সভাপতি সেবুল আহমদ। এছাড়া সাংবাদিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা সুহেদুর রহমান, দেলোয়ার হোসেন মাহমুদ, আব্দুল আজিজ বাবর, শাপলু আহমদ,ফাহিম আহমদ, সামিল হোসেন, তামিম আহমদ, ও আব্দুল্লাহ আল মাসুদ।

​মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন, তরুণ প্রজন্মের অগ্রগতি এবং উপজেলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় আফজাল আহমদ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন "আমি অবহেলিত মানুষের পাশে থেকে গোলাপগঞ্জ  উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি একটি সুন্দর ও সমৃদ্ধ গোলাপগঞ্জ উপজেলা  গড়তে ভূমিকা রাখতে পারব।"

​সভায় উপস্থিত মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা আফজাল আহমদের এই উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত নেতৃবৃন্দ তাকে আগামী দিনে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানটির শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গোলাপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল আহমদের মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত