পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এশিয়ান টেলিভিশন। রোববার (০৮ মার্চ ২০২৬) বাদ আসর নগরীর চাষাঢ়াস্থ ড্রিংক অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট কাজী রুবায়েত হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআরএম ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান খান।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন টিপিএস পেইন্ট পার্টনার ও বাংলাদেশ মহানগর টিপার সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোবাইক মেকানিক্যাল ফেডারেশন সোনারগাঁ শাখার সভাপতি মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলী হোসেন। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাহে রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক দেশ পত্রিকা, বাংলাদেশ কথা ও নারায়ণগঞ্জ কথা ডটকম।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন