ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

নিজ জমিতে মাটি ভরাটে বাধা, চাঁদা না দেওয়ায় প্রবাসীসহ পরিবারের ওপর হামলা

সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে নিজ মৌরসী জমিতে মাটি ভরাট করতে গিয়ে চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিসহ তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন— মালয়েশিয়া প্রবাসী এনাম আহমদ ইমাম, তার ভাই আব্দুস সালাম এবং বোন কুলসুমা বেগম। তাদের বাড়ি সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পীরের চক এলাকায়, শাহপরান থানার অধীনে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনাম আহমদ ইমাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে বসবাস করছেন। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি সম্প্রতি দেশে আসেন।

অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাহির আলী তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু এনাম আহমদ ইমাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সূত্রপাত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তাহির আলীর নেতৃত্বে কাইয়ুম, রেদোয়ান, ইলিয়াস, চুনু মিয়া সহ ১০–১২ জনের একটি সংঘবদ্ধ দল বাঁশের লাঠি, সোটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এনাম আহমদ ইমাম, তার ভাই আব্দুস সালাম এবং বোন কুলসুমা বেগম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুস সালামকে ছেড়ে দেওয়া হলেও এনাম আহমদ ইমাম ও কুলসুমা বেগম এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নিজ জমিতে মাটি ভরাটে বাধা, চাঁদা না দেওয়ায় প্রবাসীসহ পরিবারের ওপর হামলা

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে নিজ মৌরসী জমিতে মাটি ভরাট করতে গিয়ে চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিসহ তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন— মালয়েশিয়া প্রবাসী এনাম আহমদ ইমাম, তার ভাই আব্দুস সালাম এবং বোন কুলসুমা বেগম। তাদের বাড়ি সিলেট সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের পীরের চক এলাকায়, শাহপরান থানার অধীনে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনাম আহমদ ইমাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে বসবাস করছেন। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন কর্মী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি সম্প্রতি দেশে আসেন।

অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তাহির আলী তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু এনাম আহমদ ইমাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সূত্রপাত হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, গত শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তাহির আলীর নেতৃত্বে কাইয়ুম, রেদোয়ান, ইলিয়াস, চুনু মিয়া সহ ১০–১২ জনের একটি সংঘবদ্ধ দল বাঁশের লাঠি, সোটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এনাম আহমদ ইমাম, তার ভাই আব্দুস সালাম এবং বোন কুলসুমা বেগম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুস সালামকে ছেড়ে দেওয়া হলেও এনাম আহমদ ইমাম ও কুলসুমা বেগম এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত