ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

মাহবুবুল খালিদের কথায়-সুরে গান গাইলেন আসিফ আকবর

প্রেমিকের চোখে প্রিয় মানুষের রূপ আর মুগ্ধতার গল্প নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে গানটির শিরোনাম ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশিত হবে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও প্রকাশ করা হয়েছে।

লোকজ শব্দ ও রোমান্টিক আবহে সাজানো গানটিতে প্রিয় মানুষের সৌন্দর্য, সাজসজ্জা আর চলনে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি ফুটে উঠেছে। সহজ কথার বুননে চুল, শাড়ি, উড়ন্ত আঁচল ও নূপুরের শব্দে প্রেমের চিরচেনা অনুভূতিকে তুলে ধরেছেন মাহবুবুল খালিদ। গানটির কয়েকটি পঙ্‌ক্তি এমন—‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’

গান লেখার পাশাপাশি সুর সৃষ্টিতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহবুবুল খালিদ। তাঁর লেখা গান প্রকাশিত হচ্ছে নিজস্ব ওয়েবসাইট এবং ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।

মাহবুবুল খালিদের গানের বিষয়বৈচিত্র্যও উল্লেখ করার মতো। প্রেম-ভালোবাসার পাশাপাশি সমাজের অসংগতি, নির্যাতন, মানবিক বিপর্যয় ও সমসাময়িক ঘটনাও উঠে এসেছে তাঁর লেখায়। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাঁর লেখা গান ‘ফেলানীরে করল গুলি’তেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী সুর।

এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামেও গান লিখেছেন এই গীতিকবি। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক মানবিক বিষয়ও তাঁর গানে স্থান পেয়েছে। এসব সৃষ্টির মধ্য দিয়ে মানবিকতা, প্রতিবাদ ও সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

মাহবুবুল খালিদের এই বৈচিত্র্যময় গানের ভুবনে এবার যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠ। ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ গানটির সংগীতচিত্র প্রকাশের অপেক্ষায় রয়েছেন শ্রোতারা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মাহবুবুল খালিদের কথায়-সুরে গান গাইলেন আসিফ আকবর

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত