ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

অগ্নিশিখা ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা একটায় তাদের মধ্যে বৈঠক হয়।  

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।

এর আগে সোমবার (৫ অক্টোবর) দিনগত রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে এসে পৌঁছান। তবে, তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদীর কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস। ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে মোদীর সঙ্গে দেখা করলেন দীনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

অগ্নিশিখা ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা একটায় তাদের মধ্যে বৈঠক হয়।  

দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।

এর আগে সোমবার (৫ অক্টোবর) দিনগত রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে এসে পৌঁছান। তবে, তার এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদীর কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা এখনো বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস। ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সরাসরি দেখা করেন, অন্য কেরিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারেও সেই রেওয়াজের কোনো ব্যতিক্রম হয়নি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত