ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

বরগুনা-২ আসনকে মডেল আসন করার মাস্টারপ্ল্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি'র

মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা: বরগুনা-২ আসনকে দেশের মধ্যে একটি মডেল ও অপরাধমুক্ত আসন হিসেবে গড়ে তোলার বিশেষ মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এই আসনের মানুষ যা কখনো কল্পনাও করেনি, তেমন উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চিফ হুইপ পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পাথরঘাটার মাটিতে কিশোর গ্যাং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারির কোনো স্থান নেই। আগামী দুই মাসের মধ্যে সকল অপরাধ সমূলে উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, "পাথরঘাটায় হয় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি থাকবে। একজন অপরাধীরও ঠাঁই হবে না এখানে।" প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরে চিফ হুইপ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সালামি মঞ্চ ও সংসদ সদস্যদের জন্য নির্মিত বিশেষ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

এরপর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা ও সরকারি ১ টন করে চাল বিতরণ করেন। একই সাথে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বরগুনা-২ আসনকে মডেল আসন করার মাস্টারপ্ল্যান চিফ হুইপ নুরুল ইসলাম মনি'র

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা: বরগুনা-২ আসনকে দেশের মধ্যে একটি মডেল ও অপরাধমুক্ত আসন হিসেবে গড়ে তোলার বিশেষ মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এই আসনের মানুষ যা কখনো কল্পনাও করেনি, তেমন উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চিফ হুইপ পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পাথরঘাটার মাটিতে কিশোর গ্যাং, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ দখলদারির কোনো স্থান নেই। আগামী দুই মাসের মধ্যে সকল অপরাধ সমূলে উপড়ে ফেলতে হবে।

তিনি আরও বলেন, "পাথরঘাটায় হয় চাঁদাবাজ থাকবে, না হয় ওসি থাকবে। একজন অপরাধীরও ঠাঁই হবে না এখানে।" প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার নির্দেশ দেন তিনি।

পরে চিফ হুইপ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সালামি মঞ্চ ও সংসদ সদস্যদের জন্য নির্মিত বিশেষ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন।

এরপর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা ও সরকারি ১ টন করে চাল বিতরণ করেন। একই সাথে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলে পরিবারের মাঝে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত