ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রূপগঞ্জ থানার কামসাইর মধ্যপাড়া এলাকার মোঃ ইসমাইল মিয়া (২৮), তাঁর পিতা আঃ জলিল মিয়া ও মাতা সুলতানা বেগম। কামসাইর মোল্লাপাড়া এলাকার মোঃ মাসুদ রানা (২৫), তাঁর পিতা মোঃ এমদাদুল হক ও মাতা মোরশেদা বেগম। কামসাইর টেকবাড়ি এলাকার মোঃ ফরহাদ মিয়া (২২), তাঁর পিতা মৃত নান্নু মিয়া ও মাতা লিপি বেগম। একই এলাকার বড়বাড়ির ওসমান গনি (২৭), তাঁর পিতা মৃত সাত্তার বেপারী ও মাতা হাজেরা বেগম। তাঁরা সবাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কামসাইর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে চারজনকে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামসাইর এলাকার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রূপগঞ্জ থানার কামসাইর মধ্যপাড়া এলাকার মোঃ ইসমাইল মিয়া (২৮), তাঁর পিতা আঃ জলিল মিয়া ও মাতা সুলতানা বেগম। কামসাইর মোল্লাপাড়া এলাকার মোঃ মাসুদ রানা (২৫), তাঁর পিতা মোঃ এমদাদুল হক ও মাতা মোরশেদা বেগম। কামসাইর টেকবাড়ি এলাকার মোঃ ফরহাদ মিয়া (২২), তাঁর পিতা মৃত নান্নু মিয়া ও মাতা লিপি বেগম। একই এলাকার বড়বাড়ির ওসমান গনি (২৭), তাঁর পিতা মৃত সাত্তার বেপারী ও মাতা হাজেরা বেগম। তাঁরা সবাই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কামসাইর এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইসমাইল মিয়ার একটি পরিত্যক্ত দোকানকোঠা থেকে চারজনকে ৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত