ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

কদমতলীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের মদিনাবাগ এলাকা থেকে আব্দুর রহমান (রিয়ান) নামে ১৩-১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ১২ অক্টোবর বিকেলে বাসার সামনে থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে রিয়ান রায়েরবাগের মদিনাবাগে অবস্থিত নিজেদের বাসার সামনে থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ রিয়ানের বাবার নাম মো. মুজাফফর হোসেন এবং মায়ের নাম তাহমিনা আক্তার। তার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। সে সুস্থ-স্বাভাবিক এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো পাঞ্জাবি ছিল। তার গায়ের রং শ্যামবর্ণ।

এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রিয়ানের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

কোনো ব্যক্তি রিয়ানের সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৭৮৮৯০২৬৯২

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কদমতলীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগের মদিনাবাগ এলাকা থেকে আব্দুর রহমান (রিয়ান) নামে ১৩-১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ১২ অক্টোবর বিকেলে বাসার সামনে থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে রিয়ান রায়েরবাগের মদিনাবাগে অবস্থিত নিজেদের বাসার সামনে থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ রিয়ানের বাবার নাম মো. মুজাফফর হোসেন এবং মায়ের নাম তাহমিনা আক্তার। তার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। সে সুস্থ-স্বাভাবিক এবং একটি মাদ্রাসায় পড়াশোনা করে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো পাঞ্জাবি ছিল। তার গায়ের রং শ্যামবর্ণ।

এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রিয়ানের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।

কোনো ব্যক্তি রিয়ানের সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৭৮৮৯০২৬৯২

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত