ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

১৪৬ মণ্ডপে চলছে সাজসজ্জা

বরগুনায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা: শারদীয় দুর্গোৎসবের আর মাত্র ৫দিন বাকি। বরগুনা জেলায় এবার ১৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৯টি বেশি। শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন পার করছেন মৃৎশিল্পীরা। রঙের কাজ শেষে এখন চলছে প্রতিমাকে সর্বোচ্চ সুন্দর করে সাজিয়ে তোলার কাজ।

কাশফুল জানান দিচ্ছে শরৎ এসেছে। হিন্দু শাস্ত্র মতে, এবার দেবী দুর্গা হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন। বছর ঘুরে এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন জামা-কাপড় কেনা, মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, মঙ্গল কামনায় প্রার্থনা আর প্রিয় খাবারে উৎসব উদযাপনের অপেক্ষায় প্রহর গুনছেন সব বয়সের মানুষ।

সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত বরগুনায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও।

স্থানীয় সমাজসেবক মো. আবুল কালাম আজাদ বলেন, "বরগুনা সম্প্রীতির জেলা। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে পূজা উদযাপন করে। আশা করি এবারও শান্তিপূর্ণভাবে পূজা হবে।"

নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর প্রস্তুতি। জেলা পুলিশ, নৌ-বাহিনী, এসআরবি, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, "১৪৬টি মণ্ডপের প্রতিটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।"

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. অনিমেষ বিশ্বাস বলেন, "শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।"

আগামী ১৬ অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শুরু হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বরগুনায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত