পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার এশার নামাজের পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় যাওয়ার আগে তারা ইহরামের কাপড় পরিধান করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হজের মূল কার্যক্রমে অংশ নেন।
হজের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাতযাপন শেষে ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। আরাফাতের ময়দানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন।
৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাতযাপন করবেন। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে তারা আবার মিনায় ফিরে যাবেন এবং বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন।
এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কুরবানি দেবেন হাজিরা। পাশাপাশি মাথা মুণ্ডন কিংবা চুল ছোট করে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে বাকি আনুষ্ঠানিকতা পালন শেষে ১২ জিলহজ সূর্যাস্তের আগেই হাজিরা মিনা ত্যাগ করবেন।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। আর বাংলাদেশ থেকে এবার প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন