ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

কসবায় ‘নূর-এ-সালাত’: নামাজ পড়ে সাইকেল পেল ৪০ কিশোর

কিশোর ও যুবসমাজকে নীতি-নৈতিকতায় গড়ে তোলা এবং মসজিদমুখী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যতিক্রমী এক উদ্যোগ শেষ হয়েছে। টানা ৪০ দিন প্রথম তাকবীরের সঙ্গে ফজর থেকে এশা পর্যন্ত জামায়াতে নামাজ আদায় করে নতুন বাইসাইকেল উপহার পেয়েছে ৪৬ জন কিশোর। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মইনপুরে ‘মইনপুর উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক সুধী সমাবেশের মাধ্যমে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

​মইনপুর উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট মো. আনিসুর রহমানের পরামর্শে "নূর-এ-সালাত" শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। অক্টালিংক গ্রুপের স্বত্বাধিকারী ও বিজিবিএ-এর ডিরেক্টর মো. কামরুল হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী। প্রধান মেহমান ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম।

​অনুষ্ঠানে ৪০ দিন নিয়মিত জামায়াতে নামাজ আদায়কারী ৪৬ জন বিজয়ীকে নতুন বাইসাইকেল ও সনদপত্র দেওয়া হয়। এছাড়া বাকি অংশগ্রহণকারীদের মাঝে ডিনার সেট বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত ইসলামী কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার, তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার এবং অপর ৭ জনকে ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

​মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল বারী সেন্টু, পিক্সেল গ্রুপের এমডি বারাকাত উল্লাহ গাজী, কায়েমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কসবায় ‘নূর-এ-সালাত’: নামাজ পড়ে সাইকেল পেল ৪০ কিশোর

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত