ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

সব মামলায় জামিনের পরও মুক্তি মিলছে না মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর

যাত্রাবাড়ী ও মিরপুরের পুরোনো দুই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন, ক্ষুব্ধ পরিবার ও আইনজীবীরা

সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও কারামুক্তি মিলছে না মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর। এক বছর কারান্তরীণ থাকার পর মুক্তির অপেক্ষায় থাকা অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক পুরোনো দুটি হত্যা মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী ও মিরপুর থানার ওই দুই মামলার এজাহারে তাঁর নাম নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিবার ও আইনজীবীদের অভিযোগ, সব মামলায় উচ্চ আদালতের জামিনের আদেশ পাওয়ার পরও কারামুক্তির ঠিক আগে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়ায় তাঁর মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক দুটি পুরোনো হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তবে তিনি ওই দুই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ নাসির উদ্দিন সাথী কারাগারে থাকাকালে শারীরিক সংকটের মুখে পড়েন। পরে তাঁকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি তিনি সংশ্লিষ্ট সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।

আইনি প্রক্রিয়া শেষে তাঁর মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজন ও আইনজীবীরা। কিন্তু নতুন করে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগের কারণে তাঁর মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাসির উদ্দিন সাথীর পরিবারের সদস্য ও আইনজীবীদের দাবি, তিনি কখনো সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর কোনো রাজনৈতিক পরিচয়ও নেই। এরপরও অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাঁকে বারবার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

তাঁরা বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও এভাবে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারামুক্তি বিলম্বিত করার ঘটনায় তাঁরা হতাশ। একজন অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ও আইনি অধিকার বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

পরিবারের সদস্য ও আইনজীবীরা নাসির উদ্দিন সাথীকে আর হয়রানি না করে আইনানুগ প্রক্রিয়ায় তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সব মামলায় জামিনের পরও মুক্তি মিলছে না মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত