ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

১০ মাসেও বই মেলেনি, সংবাদ প্রকাশের পর তদন্তে প্রশাসন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও পাঠ্যবই না পাওয়ার ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত ৬ অক্টোবর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ‘নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও বই পায়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত বিষয়ের প্রেক্ষিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, তদন্তের মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিনেও কেন পাঠ্যবই পায়নি এবং এর পেছনে কোনো অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা উঠে আসবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে দীর্ঘদিন ধরে বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যার বিষয়টিও উঠে আসে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১০ মাসেও বই মেলেনি, সংবাদ প্রকাশের পর তদন্তে প্রশাসন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও পাঠ্যবই না পাওয়ার ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত ৬ অক্টোবর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ‘নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও বই পায়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত বিষয়ের প্রেক্ষিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, তদন্তের মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিনেও কেন পাঠ্যবই পায়নি এবং এর পেছনে কোনো অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা উঠে আসবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে দীর্ঘদিন ধরে বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যার বিষয়টিও উঠে আসে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত