মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: স্কুলের টিফিন টাইমে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে অরিত্র মৃধা (১৩) নামে সপ্তম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অরিত্র মৃধা উপজেলার ধানসাগর গ্রামের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ও স্থানীয় পল্লীমঙ্গলের ব্যবসায়ী খোকন মৃধার বড় ছেলে। সে ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয়ের টিফিন বিরতি চলাকালে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল অরিত্র। পথিমধ্যে বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে অরিত্রর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং ঘাতক মোটরসাইকেলচালকের বিচারের দাবিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন