ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

বাগেরহাটে ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রেপ্তার ৯

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: বাগেরহাটের মোংলার চিলা বাজার এলাকায় বিকাশ ও নগদের দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে ক্লোন সিম তৈরি করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে চক্রটি আধুনিক ডিজিটাল পদ্ধতিতে বিকাশ ও নগদের তিনটি ক্লোন সিম উত্তোলন করে। পরে এসব সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন করা হয়।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মোংলা থানায় মামলা করা হয়। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও এসআরবির মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত এবং প্রযুক্তিগতভাবে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার ঘটনায় তাঁদের প্রাথমিক সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে কার্যক্রম চলছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ক্লোন সিমে বিকাশ-নগদ প্রতারণা গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: বাগেরহাটের মোংলার চিলা বাজার এলাকায় বিকাশ ও নগদের দুই ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে ক্লোন সিম তৈরি করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮০ হাজার ৭৪০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল ফোন ও ২০টি সিম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, চিলা বাজার এলাকার দুই বিকাশ ও নগদ ব্যবসায়ীর ব্যবসায়িক সিম ব্যবহার করে চক্রটি আধুনিক ডিজিটাল পদ্ধতিতে বিকাশ ও নগদের তিনটি ক্লোন সিম উত্তোলন করে। পরে এসব সিম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণামূলক আর্থিক লেনদেন করা হয়।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২২, ২৪ ও ২৭ ধারায় মোংলা থানায় মামলা করা হয়। মামলাটি ১ জুলাই ২০২৬ তারিখে রুজু করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে দেশের বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও এসআরবির মাধ্যমে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সিম পরীক্ষা করে প্রতারণামূলক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত এবং প্রযুক্তিগতভাবে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মামলার ঘটনায় তাঁদের প্রাথমিক সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে কার্যক্রম চলছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত