ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

ইয়াবা সহ মাদক কারবারি আটক

ইয়াবা সহ মাদক কারবারি আটক

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিচ ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত। ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে  পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়াবা সহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিচ ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। 

শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত। ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে  পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত