ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

সিনিয়র রিপোর্টার : চোরাচালান রোধে পরিচালিত বিশেষ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ এবং পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত সার, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপথে অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কোস্ট গার্ডের এ অভিযানে উপকূলীয় অঞ্চলে সার পাচার চক্রের তৎপরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত