ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

মোস্তানছিরুল হক চৌধুরী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় ৬০০ বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবারের আয়োজন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। মানবিক এই উদ্যোগের মাধ্যমে দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।

বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন চৌধুরী এ্যানেল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের সহযোগিতায় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফিউল আলম খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম, মোস্তানছিরুল হক চৌধুরীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় বাঁশখালীর বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এ ধরনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ও মানবিক সেবামূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত