মোস্তানছিরুল হক চৌধুরী : চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের উদ্যোগ ও আয়োজনে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্ন আয়ের পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সংকটময় সময়ে কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক বন্যাকবলিত মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এ মানবিক সহায়তা কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এ কঠিন সময়ে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন