মো নজরুল ইসলাম, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ার পাথালিয়ায় শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার, মনিটর,প্রিন্টার বিতরন করেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ (সাভার,আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়নের সূযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম , পাথালিয়া ইউনিয়নের সচিব মীর আব্দুল বারেক, মোঃ আনোয়ার হোসেন রানা মেম্বার সহ শিক্ষকগণ ও স্থানীয় নেতৃবৃন্দ।শিক্ষা উন্নয়নের লক্ষ্যে মোট ১৪ ডেক্সটপ কম্পিউটার, ৯টি মনিটর এবং ৩ টি প্রিন্টার বিতরন করেন। এই কম্পিউটার সামগ্রী পেলেন নয়ারহাটের সালাম ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, ৪ টি ডেক্সটপ কম্পিউটার, ৪ টি মনিটর ও একটি প্রিন্টার, নয়ারহাট গনবিদ্যা পিট উচ্চ বিদ্যালয়, ৪ টি ডেক্সটপ কম্পিউটার, ৪টি মনিটর ও একটি প্রিন্টার এবং গকুল নগর স্কুল ও কলেজ ৬ টি ডেক্সটপ কম্পিউটার, ১টি মনিটর ও ১টি প্রিন্টার। সাংসদ সদস্য আরো বলেন শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকার বদ্ধপরিকর। এবং এ-ই ধরনের শিক্ষা উন্নয়নের সামগ্রী পরবর্তীতে আরো অন্যান্য স্কুল ও কলেজে ধারাবাহিক ভাবে দেওয়া হবে।