ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

টাঙ্গাইলে ঈদুুল ফিতর উপলক্ষে জুলাই যোদ্ধাদের মাঝে অর্থ প্রদান

টাঙ্গাইল প্রতিনিধিঃবৃহস্পতিবার (১৯ মার্চ) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে গেজেট প্রাপ্ত ২৪শের নিহত পরিবার ও আহত ১৭জন জুলাই যোদ্ধারের মাঝে পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।স্বৈরাচার ও নিষিদ্ধ আ'লীগ সরকারের সময়ে ১৭ বৎসর কারানির্যাতিত বিএনপির সাবেক উপমন্ত্রী এবং  টাঙ্গাইল-২ আসনের এমপি আব্দুস সালাম পিন্টুর ব্যাক্তিগত উদ্যোগে এই ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলেমুজ্জামান তালুকদার সেলু। এসময় উপজেলাটির সকল বীর জুলাই যোদ্ধারা উপস্থিত থেকে এই ঈদ শুভেচ্ছা উপহার গ্রহণ করেন।

টাঙ্গাইলে ঈদুুল ফিতর উপলক্ষে জুলাই যোদ্ধাদের মাঝে অর্থ প্রদান