ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিশিখা

পলাশবাড়ীতে দুবলাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থী পেল সংবর্ধনা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি ৮  শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ‎অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়াসহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিমের সভাপতিত্বে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আমিমুল ইসলাম বুলবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সহকারী শিক্ষা অফিসার আরশাদ হোসেন,পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা গোলেনুর,গাইবান্ধা জেলার রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর সোহেল মিয়া,পলাশবাড়ী রিসোর্ট সেন্টার ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, পলাশবাড়ীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ইউনুস আলী, এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

পলাশবাড়ীতে দুবলাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থী পেল সংবর্ধনা