উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা প্রতিনিধি ||
কুমিল্লার মেঘনায় ৩০ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় যুবদল নেতা দেলোয়ার হোসেনের আপন ছোট ভাই বলে জানা গেছে।শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিটিচর ৮ নম্বর ওয়ার্ডের তুলাতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহসিন মিয়ার বাড়ির সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবির হোসেনকে আটক করা হয়। এ সময় মহসিন মিয়াসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে মহসিন মিয়ার শয়নকক্ষের খাটের ওপর বালিশের নিচ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় রোববার (১ নভেম্বর) মেঘনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মকবুল হোসেন গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছেন।