উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাবউদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) অজয় কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার প্রগতি স্কুলের পশ্চিম পাশে সেতুসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার মোঃ জামাল উদ্দিন ও মোছাঃ আয়শা বেগমের ছেলে মোঃ শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুর গ্রামের আব্দুল লতিফ ও মোছাঃ আরিফা খাতুনের ছেলে মোঃ ইয়ামিন আলী (২১)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।