উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি ও অন্যান্য অভিযোগে মোট ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ডাকাত, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। অভিযানে ইয়াবা ও হেরোইন উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ছয়জন, মাদকসেবী ৯৪ জন, পরোয়ানাভুক্ত চারজন, ডাকাত চারজন, নিয়মিত মামলার আসামি ১২ জন, অন্যান্য ধারার মামলায় তিনজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়।থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্রনারায়ণগঞ্জ সদর থানা: পুলিশের অভিযানে তিনজন মাদকসেবী ও নিয়মিত মামলার পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।ফতুল্লা মডেল থানা: ১২২ পিস ইয়াবা ও হেরোইন উদ্ধারের পাশাপাশি তিনজন মাদক ব্যবসায়ী, ৫৯ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত একজন এবং অন্যান্য ধারার মামলায় একজনসহ মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা: ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।বন্দর থানা: অভিযানে ছয়জন মাদকসেবী, তিনজন ডাকাত এবং অন্যান্য ধারার মামলায় দুইজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোনারগাঁও থানা: ২১১ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী, একজন ডাকাত, পরোয়ানাভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রূপগঞ্জ থানা: পরোয়ানাভুক্ত একজন, সাতজন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।