উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে নুরজাহান ক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করে আমতলী উপজেলা শ্রীশ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির ও পূজা উদযাপন কমিটি।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আমতলী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হরিঅর চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান। থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির।সাবেক সদস্য সচিব তুহিন মৃধা।সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা। যুবদলের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন।সাবেক পৌর আহ্বায়ক কবির উদ্দিন ফকির ও সাবেক পৌর সদস্য সচিব জালাল আহমেদ খান এবং গণমাধ্যম কর্মীসহ হে স্থানীয় বিএনপির ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে জেলা পরিষদের পক্ষ থেকে আমতলী উপজেলার ১৬টি পূজা মণ্ডপের জন্য প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।