উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
অগ্নিশিখা অনলাইনসরকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।এ সময় ফরিদা শহীদ বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে।সফরকালে জাতিসংঘের এই কর্মকর্তা সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।শেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবেদন তুলে ধরবেন।