উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
মো নজরুল ইসলাম, সাভার প্রতিনিধি: সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেংগু রোগ প্রতিরোধের অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে মশক নিধনে ফগিং করণ ও ময়লা আবর্জনা পরিস্কার কার্যক্রম পরিচালনা করছেন পাথালিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক।এসময় তিনি বলেন বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ডেংগু রোগ প্রতিরোধের জন্য মশক নিধন এ-র জন্য ফগিং করণ ও ময়লা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে আজকের এ-ই কর্মসূচি তারই অংশ।এ-ই কর্মসূচি পাথালিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে চলতি অক্টোবর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এ-ই ব্যাপারে সাধারণ মানুষজন বলেন এভাবেই যদি প্রতিনিয়ত মশক নিধনে ফগিং করণ ও ময়লা আবর্জনা পরিষ্কার করে তাহলে পাথালিয়া ইউনিয়ন পরিষদের মানুষ ডেংগু রোগ প্রতিরোধে অনেক টাই সুস্থ থাকবে এবং স্থানীয় পরিবেশ পরিস্থিতির আরও উন্নতি হবে।