উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক ||
একতা সাংস্কৃতিক সংগঠনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘অসাম্প্রদায়িক ও বিপ্লবী চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ প্রদান অনুষ্ঠান।সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী।ক্যান্সার গবেষক ও গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সফিকুল আলম বাবুল।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দীন (নাসির), ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ, চিত্রনায়ক ও চলচ্চিত্র প্রযোজক ফিরোজ শাহী, জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, মুন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন, মেসার্স ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ লিটন হোসেন এবং কবি ও ব্যাংকার কাজী আবু তাহেরসহ বিশিষ্ট ব্যক্তিরা।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ কামাল (শ্যামল), একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোঃ নূর-উল-আলম, জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক হারুন অর রশিদ, কোভিড-১৯ হিরো আসিফ ইমাম এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আসলাম আহামেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বিপ্লবী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণী ব্যক্তিদের হাতে ‘জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে এ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন। পরে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নতুন মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।