উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইলিয়াস মিয়া , বরগুনা ||
রাজধানীর উত্তরায় বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে বরগুনা পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব ও কাকচিড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব হুসাইন রানা সহ ১৫ নেতাকর্মীকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় উত্তরা থানা পুলিশ।পুলিশ সুত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী এবং তারা সেখানে নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর জানান, "একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। বাসাটি সাবেক এমপি রিমনের। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।"তবে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের কেউ কেউ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে কেক কাটার জন্য তারা সেখানে একত্রিত হয়েছিলেন। পুলিশ দুটি বিষয়ই গুরুত্বের সাথে তদন্ত করছে।আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।