উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিনোদন প্রতিবেদক ||
বাবাকে হারালেন লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। তার বাবা ফজলুল হক বুধবার (১৬ সেপ্টেম্বর) মারা গেছেন। রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন এই শিল্পী।বাবাকে হারানোর শোক যেন মাত্র একটি বাক্যেই প্রকাশ করেছেন সালমা। রাত ১০টার দিকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।সালমার বাবার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোক। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। একইভাবে জানাজা ও দাফনের সময় এবং স্থানও পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।বাবাকে হারানোর এই কঠিন সময়ের মধ্যেই সংগীত নিয়ে ব্যস্ত ছিলেন সালমা। কিছুদিন আগে বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ আবহের এই গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওও। এর আগে সাময়িক বিরতির পর আবারও রেকর্ডিংয়ে ফেরেন সালমা। গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ গানটি রেকর্ড করেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।