উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাহাব উদ্দিন, বিশেষ প্রতিনিধি ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সস্তাপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর আওতায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রেজাউল করিমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস এম ফয়েজ উদ্দিন।অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিধিমালা প্রতিপালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।