উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা ||
বরগুনার আমতলীতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন আমতলী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিব চৌধুরী রাজু, পলাশ তালুকদার ও মো. হুমায়ুন কবির।নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন:সভাপতি পদে মো. নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মোহাম্মদ হারুন অর রশিদ।নতুন নেতৃবৃন্দ জানান, আমতলীতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিত করা এবং মালিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই কমিটি।