উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলী হোসেন , রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মশিউর (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন উত্তর নরসিংপুর সাকিনস্থ তারামিল সংলগ্ন জনৈক এনামুল হাজীর বাড়ির গেটের পাশের ফাঁকা জায়গা থেকে মশিউরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃত মশিউর গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর এলাকার কুদ্দুসের ছেলে ও মাহমুদার সন্তান। বর্তমানে সে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুরের মোসলার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।পুলিশের দাবি, মশিউর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।